লাইভ
মধ্যস্থতাকারীদের চাপে কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা•প্রযুক্তি শেয়ারের উত্থানে চাঙা বিশ্ববাজার, সূচক রেকর্ড উচ্চতায়•শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের•ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সতর্কতা•বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে•ঢাকা মেট্রোরেলে দৈনিক যাত্রী ছাড়াল ৪ লাখ•মধ্যস্থতাকারীদের চাপে কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা•প্রযুক্তি শেয়ারের উত্থানে চাঙা বিশ্ববাজার, সূচক রেকর্ড উচ্চতায়•শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের•ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সতর্কতা•বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে•ঢাকা মেট্রোরেলে দৈনিক যাত্রী ছাড়াল ৪ লাখ•

ঢাকায় ১২টি ফুতসাল মাঠ নির্মাণের প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি টাকা

By Shreya Ghosh

By Shreya Ghosh

১৪ নভেম্বর ২০২৬·পড়তে ২ মিনিট·হালনাগাদ ২ দিন আগে
ঢাকায় ১২টি ফুতসাল মাঠ নির্মাণের প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি টাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় ১২টি ফুতসাল মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ৫১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে ডিএনসিসি। প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে মিরপুর, বাড্ডা, বারিধারা, বনানী, মোহাম্মদপুর, শ্যামলী, রায়েরবাজার ও দক্ষিণখানসহ রাজধানীর বিভিন্ন এলাকা।

প্রস্তাব অনুযায়ী, ১২টি মাঠের মধ্যে সাতটিতে দর্শকদের বসার জন্য গ্যালারি থাকবে। চারটি মাঠে থাকবে শৌচাগারের ব্যবস্থা। আর একটি মাঠে শুধু খেলার জায়গা রাখা হবে।

ডিএনসিসি কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাঠগুলোর নির্মাণকাজ শুরু হবে। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং রাজধানীর উন্মুক্ত জায়গাগুলোকে খেলাধুলার উপযোগী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রাথমিক পরিকল্পনায় অন্তত ১২টি মাঠ নির্মাণের কথা রয়েছে। পরবর্তী সময়ে মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার সক্ষমতা বিবেচনা করে অন্যান্য ওয়ার্ডেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হতে পারে।

এদিকে, মিরপুরের কালশী ফ্লাইওভারের নিচে ডিএনসিসির নিজস্ব অর্থায়নে আরও একটি পৃথক ফুতসাল মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলাধুলার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

By Shreya Ghosh

লিখেছেন

By Shreya Ghosh

By Shreya Ghosh নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।

সম্পর্কিত খবর

আপনার খবর পাঠান

দেখেছেন? তুলেছেন? পাঠিয়ে দিন।

নিউজ ট্রায়াল চলে পাঠকের জোরে। যা দেখেছেন পাঠিয়ে দিন, খবরের সূত্র, ছবি, আপনার পাড়ার গল্প, বাকিটা ডেস্ক সামলাবে।

আপনার খবর পাঠান