রসগোল্লা বলে বোমা খাওয়ানোর অভিযোগ, বিস্ফোরণে ব্যক্তির মৃত্য

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা বলে এক ব্যক্তিকে দেশীয় বোমা খাওয়ানোর অভিযোগ উঠেছে। মুখে দিয়ে কামড় দিতেই বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যু হয় রাজেন্দ্র বারোটিয়া নামে ওই ব্যক্তির।
এ ঘটনায় অভিযুক্ত রাম ভগত বারোটিয়াসহ আরও দুজনকে আটক করেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
লিখেছেন
নিউজ ট্রায়াল ডেস্ক
নিউজরুম
নিউজ ট্রায়াল ডেস্ক নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।



