লাইভ
মধ্যস্থতাকারীদের চাপে কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা•প্রযুক্তি শেয়ারের উত্থানে চাঙা বিশ্ববাজার, সূচক রেকর্ড উচ্চতায়•শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের•ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সতর্কতা•বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে•ঢাকা মেট্রোরেলে দৈনিক যাত্রী ছাড়াল ৪ লাখ•মধ্যস্থতাকারীদের চাপে কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা•প্রযুক্তি শেয়ারের উত্থানে চাঙা বিশ্ববাজার, সূচক রেকর্ড উচ্চতায়•শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের•ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সতর্কতা•বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে•ঢাকা মেট্রোরেলে দৈনিক যাত্রী ছাড়াল ৪ লাখ•

রির ধাক্কায় উল্টে গেল বাস, প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রীর; মহাসড়ক অবরোধ

Md Tanvir Ahmed

Md Tanvir Ahmed

৩ নভেম্বর ২০২৬·পড়তে ১ মিনিট·হালনাগাদ ২০ মিনিট আগে
রির ধাক্কায় উল্টে গেল বাস, প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রীর; মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি মিনি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুসফিরাত (২০) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালাস ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, রাস্তা পার হওয়ার জন্য তিন শিক্ষার্থী মহাসড়কের ঢাকামুখী লেনে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি তাঁদের সামনে থাকা একটি মিনি বাসকে ধাক্কা দিলে বাসটি উল্টে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাত। আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Md Tanvir Ahmed

লিখেছেন

Md Tanvir Ahmed

Md Tanvir Ahmed নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।

আপনার খবর পাঠান

দেখেছেন? তুলেছেন? পাঠিয়ে দিন।

নিউজ ট্রায়াল চলে পাঠকের জোরে। যা দেখেছেন পাঠিয়ে দিন, খবরের সূত্র, ছবি, আপনার পাড়ার গল্প, বাকিটা ডেস্ক সামলাবে।

আপনার খবর পাঠান